ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২১

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের রিমান্ড আবেদন নামঞ্জুর

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক জনপ্রিয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত।

২৩ ফেব্রুয়ারি মামলার সুষ্ঠু তদন্তের জন্য কিশোরকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) এসআই আফসার হোসেন। এই আবেদনের শুনানিতে রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম নামঞ্জুরের আদেশ দেন।

১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) ওই আদেশ দিয়ে ২৩ ফেব্রুয়ারি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে ২৩ ফেব্রুয়ারি সিটিটিসি’র পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়।

গত বছরের মে মাসে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে ঢাকার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দুজনসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

এদিকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এই মামলায় বন্দি থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখক মুশতাক আহমেদ।

এ ঘটনায় গাজীপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

কারাগারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লেখক মুশতাক

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়