ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ৩ মার্চ ২০২১

এইচ টি ইমামের শারীরিক অবস্থার অবনতি

এইচ টি ইমাম

এইচ টি ইমাম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জানা গেছে তিনি বর্তমানে আইসিইউতে আছেন।

বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাউছার।

রিয়াজুল কবির বলেন, তিনি কয়েক দিন ধরে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে আছেন। গতকাল থেকে তার শারীরিক অবস্থা বেশ খারাপ।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৮২ বছর বয়সী এইচ টি ইমাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। এছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি।

২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামে পরিচিত।

এইচ টি ইমাম একজন পরিচিত রাজনীতিবিদ। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা হয়েও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রবাসী সরকার পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়াও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন এইচ টি ইমাম।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

সিএমএইচে ভর্তি এইচ টি ইমাম

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়