নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:০৯, ৩ মার্চ ২০২১
প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১ এপ্রিল
ফাইল ছবি
প্রথম ধাপে দেশের ৩৭১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ষষ্ঠ ধাপে ১১ পৌরসভার ভোটগ্রহণ আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। একই দিনে পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (৩ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেছেন।
এসব নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ । প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ । যার মধ্যে ৩০টি ইউপি ও ১১ টি পৌরসভায় ও লক্ষ্মীপুর-২ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।
এদিকে সম্প্রতি ইউপি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বিএনপি। এ ঘোষণার মধ্যে প্রথম দফায় ৩৭১টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এই বিষয়ে ইসি সচিব বলেন, ‘নির্বাচন করার একটা প্রিন্সিপাল আছে আমাদের। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা থাকেন; সবাইকে নিয়োগ করি। প্রয়োজনে বিজিবি নিয়োগ করি।’
বিএনপি না এলে নির্বাচন একতরফা হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে বিষয়টি বলছেন, নির্বাচন হবে আমাদের একবারেই ফ্রি। ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। সময় এখনও আছে। এখনই আমরা কিছু বলতে চাই না। আমরা যেটা বলতে চাই, সবাইকে নিয়ে ইলেকশন করতে চাই।’
ষষ্ঠ ধাপে যে ১১ পৌরসভায় ভোট
পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ , ঝালকাঠির ঝালকাঠি পৌরসভা, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী , ফেনীর সোনাগজী, নোয়াখালীর কবিরহাট ,কুমিল্লার লাঙ্গলকোট, চট্টগ্রামের বোয়ালখালী, যশোরের নওয়াপাড়া (অভয়নগর) পৌরসভায় ভোট। পূর্বঘোষিত ৩২৩টি ইউপির সঙ্গে নতুন করে অর্ধশত ইউপি যোগ হয়েছে।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর-
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















