নিজস্ব প্রতিবেদক
অবশেষে কারামুক্ত হলেন কার্টুনিস্ট কিশোর
সংগৃহীত
অবশেষে কারামুক্ত হলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক থাকার প্রায় ১০ মাস পর জামিনে মুক্তি পেলেন তিনি।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তাকে মুক্তি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল।
জেল সুপার জানান, আহমেদ কবির কিশোরের জামিনের কাগজ ১১টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেয়া হয় । এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনেরা।
এর আগে বুধবার (৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ কার্টুনিস্ট কিশোরকে জামিনের আদেশ দেন।
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়া অভিযোগে গত বছরের মে মাসে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে ঢাকার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দুজনসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
গত ২৫ ফেব্রুয়ারি এই মামলায় বন্দি থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখক মুশতাক আহমেদ।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর-
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















