ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৫, ১০ মার্চ ২০২১

নির্যাতনের অভিযোগ এনে কার্টুনিস্ট কিশোরের মামলার আবেদন

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর

গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগ এনে মামলার আবেদন করেছেন জনপ্রিয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।  বুধবার (১০ মার্চ) দুপুরে এই আবেদন করেন তিনি।

এদিন দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে আটককৃত অবস্থায় তার উপর করা নির্যাতনের বর্ণনা দেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

এ বিষয়ে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর বলেন, আমাকে আটকের পর নির্যাতন করা হয়েছে। তাই আমি এ বিষয় নির্যাতনকারীদের বিরুদ্ধে আদালতে কাছে মামলা নেয়ার আবেদন করেছি।

কিশোরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আটকের পর কিশোরকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে তার কানের পর্দা ফেটে গেছে। আমরা আজ আদালতে হেফাজতে নির্যাতন আইনে মামলা নিতে আবেদন করেছি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয় পরে আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন আদালত।

এর আগে গত ৩ মার্চ হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ কার্টুনিস্ট কিশোরকে জামিনের আদেশ দেন।

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়া অভিযোগে গত বছরের মে মাসে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে ঢাকার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দুজনসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি এই মামলায় বন্দি থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখক মুশতাক আহমেদ। তার মৃত্যুকে ‘ন্যাচারাল ডেথ’ (স্বাভাবিক মৃত্যু) হিসেবে উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটিসহ তিন কমিটি।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

গ্রেফতারের পর আমাকে নির্যাতন করা হয়েছে: কার্টুনিস্ট কিশোর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়