নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩৩, ১০ মার্চ ২০২১
বছরে ১ কোটি টনেরও বেশি খাবার অপচয় বাংলাদেশে
ফাইল ছবি
বাংলাদেশে প্রতি বছর এক কোটি টনের বেশি খাবার অপচয় হচ্ছে । জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং তাদের সহযোগী সংস্থা ডব্লিউআরএপি'র যৌথ উদ্যোগে তৈরি খাদ্য অপচয় সূচক প্রতিবেদন-২০২১ এ এমন চিত্রই উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী ২০১৯ সালে ৯৩ দশমিক ১ কোটি টন খাদ্য অপচয় করা হয়েছে। যার মধ্যে গৃহস্থালী থেকে নষ্ট হয়েছে ৬১ শতাংশ খাবার। ২৬ শতাংশ খাবার নষ্ট করেছে খাদ্য বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। আর খুচরা বিক্রয়কেন্দ্রগুলো থেকে নষ্ট হয়েছে বাকি ১৩ শতাংশ খাবার।
সবচেয়ে বেশি খাবার অপচয় হয়েছে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর দেশ চীনে। সেখানে বার্ষিক গৃহস্থালী খাদ্য অপচয়ের পরিমাণ ৯ কোটি ১৬ লাখ টন। ভারতে প্রতি বছর গৃহস্থালী খাদ্য অপচয়ের পরিমাণ ৬ কোটি ৮৭ লাখ টন।
জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে বছরে পরিবারপ্রতি খাদ্য অপচয় হয় গড়ে ৬৫ কেজি। আর গৃহস্থালী থেকে দেশে প্রতি বছর মোট খাদ্য অপচয়ের পরিমাণ ১ কোটি ৬ লাখ টন।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ছাড়া বাংলাদেশের চেয়ে খাদ্য বেশি অপচয় করে পাকিস্তান। সেখানে এক বছরে দেড় কোটি টনেরও বেশি খাবার অপচয় হয়ে থাকে।
ভিন্ন একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালে বিশ্বে ৬৯ কোটি মানুষ অনাহারে ভুগেছে। করোনাভাইরাস মহামারির মধ্যে লকডাউনের সময় সেই অবস্থার আরও অবনতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























