নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১২, ১১ মার্চ ২০২১
আপডেট: ১৪:১৩, ১১ মার্চ ২০২১
আপডেট: ১৪:১৩, ১১ মার্চ ২০২১
শাহজালাল বিমানবন্দরে বাঘের হাড়সহ চীনা নাগরিক আটক
বাঘের হাড় এবং চীনা নাগরিক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাঘের হাড়সহ এক চীনা নাগরিককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বুধবার (১০ মার্চ) রাতে শু শাংজি নামের ওই চীনা নাগরিককে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে বাঘের চারটি হাড় উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেটের কাছে একজন চীনা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হলে তাকে অনুসরণ করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরবর্তীতে আর্মড পুলিশের অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি করা হলে তার কাছ থেকে চারটি হাড় উদ্ধার করা হয়। টি ব্যাগের দুটি প্যাকেট জোড়া দিয়ে তার ভেতরে টি ব্যাগের সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো ছিল হাড়গুলো।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, এ ঘটনায় বিমানবন্দর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























