ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৯, ১১ মার্চ ২০২১

মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসের মৃত‍্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, এমপি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা  দীপংকর বর জানান পরিবেশ মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।

পরিবেশ মন্ত্রী শোকবার্তায় জানান, মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস এর মৃত্যুতে সিলেট এর রাজনীতিতে শুন্যতার সৃষ্টি হল। তিনি আজীবন সাধারণ মানুষের সেবা করে গেছেন।
উল্লেখ্য,সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়