ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮, ১১ মার্চ ২০২১

মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট বিভাগ সাংবাদিক সমিতির শোক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় কর্মরত সিলেটি সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস) নেতৃবৃন্দ। 

সিবিসারের সভাপতি আজিজুল পারভেজ ও সাধারণ সম্পাদক ঝর্ণা মনি এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

সিলেট বিভাগ সাংবাদিক সমিতির দফতর সম্পাদক সেলিম আহমেদ জানান- শোক বার্তায় সিবিসারের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী একজন গুণী ও আদর্শবান মানুষ ছিলেন। এলাকায় উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে সিলেট তথা দেশের রাজনীতিতে একজন গুণী ও আদর্শবান রাজনীতিবিদ ব্যক্তিত্বের শূন্যতা তৈরি হলো।

উল্লেখ্য, আজ বৃহষ্পতিবার (১১ মার্চ) বেলা দেড়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মাহমুদ উস সামাদ চৌধুরীর মারা যান ((ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন))। তিনি সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়