ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ১৩ মার্চ ২০২১

সামনের সপ্তাহে ভাসানচর যাচ্ছে জাতিসংঘের প্রতিনিধি দল

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের শরণার্থী শিবির থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করেছে বাংলাদেশ সরকার। জানা গেছে, সামনের সপ্তাহে জাতিসংঘের একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের জীবনযাপন দেখতে সেখানে যাবেন।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের ঢাকা মিশনের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক হয়। সেখানেই এ সিদ্ধান্ত হয়েছে। শনিবার এমন তথ্যই জানিয়েছে আনাদোলু এজেন্সি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর ঢাকা কার্যালয়ের মুখপাত্র মোস্তফা মোহাম্মদ সাজ্জাদ আনাদোলুকে বলেছেন, ‘বিস্তারিত ঠিক করতে আলোচনা চলছে।’

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) দেলোয়ার হোসেন সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘গত সপ্তাহে আমাদের বৈঠক হয়েছে। আমরা জাতিসংঘের কর্মকর্তাদের সরাসরি পরিদর্শনে সহায়তা করতে অফিসিয়াল সিদ্ধান্ত নিয়েছি। সামনের সপ্তাহের মাঝামাঝি সফরটি হবে।’

দেলোয়ার হোসেন জানিয়েছেন, তারা কর্মকর্তাদের সফরে টেকনিক্যাল সহায়তা দেবেন। তিনি আশা করছেন, প্রতিনিধি দল ভাসানচরের অবকাঠামো দেখে সন্তুষ্ট হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়