আবহাওয়া ডেস্ক
আপডেট: ২১:১৪, ১৩ মার্চ ২০২১
৬ জেলায় আঘাত হানল বছরের প্রথম কালবৈশাখী
সংগৃহীত
চলতি বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে দেশের ৬ জেলায়। শনিবার বিকেলে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালের ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ৬ জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ২০-৩০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে গেছে। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ছিল ধুলার ঝড়।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, প্রথমে সাভারে আঘাত হানে কালবৈশাখী। এরপর এটি ঢাকায় পৌঁছায়। বিকেল সাড়ে ৪টার দিকে আকাশ কালো হয়ে আসে। ঝড়ো বাতাসে চারদিক ঢেকে যায় ধুলার চাদরে।
এর আগে শনিবার বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল ও মাদারীপুর অঞ্চলসমূহ দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।
ঢাকায় বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টা থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে। এ সময় ধুলার চাদরে ঢেকে যায় চারদিক।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























