ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ১৩ মার্চ ২০২১

যতটা সম্ভব সামাজিক অনুষ্ঠান বাদ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। সংক্রমণের হার যদি বেড়ে যায় তাহলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। যতটা সম্ভব সামাজিক অনুষ্ঠান বাদ দিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ করোনার ভ্যাকসিন পেয়ে আনন্দিত। কিন্তু ভ্যাকসিন নেয়ার পর মানুষের মধ্যে বেপরোয়া মনোভাব দেখা দিয়েছে। ভ্যাকসিন নেয়ার পর মানুষের মধ্যে ধারণা জন্ম হয়েছে-আমি করোনা মুক্ত, আমার আর করোনা হবে না। বিষয়টি আসলে তা নয়। ভ্যাকসিন নেয়ার সঙ্গে সঙ্গে করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার পর করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

শনিবার (১৩ মার্চ) মানিকগঞ্জ শুভ্র সেন্টারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসকল কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ার পেছনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর গাইড লাইন অনুযায়ী আমরা করোনা মোকাবিলায় কাজ করেছি। প্রথমত আমরা মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছি, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে বলেছি। বর্তমানে মানুষ এখন আর মাস্ক ব্যবহার করে না। সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। যার ফলে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়