ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ১৪ মার্চ ২০২১

এসবি প্রধান হিসেবে নিয়োগ পেলেন মনিরুল ইসলাম

মো. মনিরুল ইসলাম

মো. মনিরুল ইসলাম

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।

রোববার (১৪ মার্চ) সকালে মো. মনিরুল ইসলামকে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মনিরুল ইসলাম এসবি প্রধান হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।

এসবি প্রধান মীর শহীদুল ইসলাম আজ অবসরে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনিরুল ইসলামকে চলতি দায়িত্ব দেওয়া হবে। কারণ ওই পদটি অতিরিক্ত আইজিপি পদমর্যাদা এবং প্রথম গ্রেডের (সচিব পদমর্যাদা)। মনিরুল ইসলাম ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হওয়ায় তাকে চলতি দায়িত্ব দেওয়া হবে। এরপর চলতি বছরের যেকোনো সময় তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেওয়া হতে পারে।

পুলিশের ১৫তম বিসিএস কর্মকর্তা মনিরুল ইসলাম ২০০৯ সালে উপ-কমিশনার (গোয়েন্দা, দক্ষিণ) হিসেবে ডিএমপিতে যোগ দেন। এরপর যুগ্ম-কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপিতে চাকরি করেন। জঙ্গিবাদ দমনে তার ভূমিকা প্রশংসা পেয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়