ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ১৪ মার্চ ২০২১
আপডেট: ১৩:১৫, ১৪ মার্চ ২০২১

নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসের গার্ডার ধস, আহত ৪

সংগৃহীত

সংগৃহীত

রাজধানীর বিমানবন্দরের সামনের সড়কে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেস ওয়ের গার্ডার ধসে পড়েছে। এতে আহত হয়েছেন দুই চীনা প্রকৌশলীসহ চার শ্রমিক। যাদের মধ্যে এক চীনা নাগরিকের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর রেল স্টেশন এলাকার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আহতদের সবাই প্রকল্পের নির্মাণ শ্রমিক। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, ওই দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়