ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ১৪ মার্চ ২০২১

সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের ৬ জেলায় শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় আঘাত হেনেছে চলতি বছরের প্রথম কালবৈশাখী। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে আজও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার (১৪ মার্চ) সকালে পূর্বাভাসে জানানো হয়েছে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার (১৩ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ও রাঙ্গামাটিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়