নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৫, ১৪ মার্চ ২০২১
আপডেট: ১৬:১০, ১৪ মার্চ ২০২১
আপডেট: ১৬:১০, ১৪ মার্চ ২০২১
দেশে দৈনিক শনাক্ত এবং মৃত্যু বেড়েছে
ফাইল ছবি
গতকালের তুলনায় দেশে দৈনিক শনাক্ত এবং মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন ১ হাজার ১৫৯ জনকে শনাক্ত করা হয়েছে। গতকাল শনাক্ত করা হয়েছিল ১ হাজার ১৪ জনকে।
একই সময়ে মারা গেছেন ১৮ জন। গতকাল মারা গিয়েছিলেন ১২ জন। স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুসারে করোনায় দেশে মৃত্যুহার ১.৫৩ শতাংশ।
রোববার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।
দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫৪৫ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৮৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























