ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ১৪ মার্চ ২০২১
আপডেট: ১১:৫০, ১৫ মার্চ ২০২১

১৭ মার্চ সারা দেশে দোকান-মার্কেট বন্ধ

ফাইল ছবি

ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশব্যাপী দোকান ও মার্কেট (শপিংমল) বন্ধ থাকবে।

রোববার (১৪ মার্চ) এক সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ সারাদেশের সব দোকান ও শপিংমল বন্ধ থাকবে। তবে হোটেল, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

এছাড়া জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনে সম্ভব হলে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য সব দোকান মালিকদেরকেও অনুরোধ করা হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূইয়া, এফবিসিসিআইয়ের পরিচালক মো. আ. রাজ্জাক, আবু মোতালেব, হাফেজ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়