ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

রেদওয়ান রাহী, আইনিউজ

প্রকাশিত: ২২:১০, ১৪ মার্চ ২০২১
আপডেট: ২২:১০, ১৪ মার্চ ২০২১

‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২১’ শুরু ১ এপ্রিল

‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২১’ আয়োজনে সিলভার স্পন্সর হালিমা গ্রুপের সাথে  চুক্তি স্বাক্ষর

‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২১’ আয়োজনে সিলভার স্পন্সর হালিমা গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর

আগামী ১ থেকে ৩ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২১’। একই সাথে অনলাইন প্লাটফর্মেও অনুষ্ঠিত হবে তথ্যপ্রযুক্তির এ বর্ণিল প্রদর্শনী। দেশের প্রথমবারের মত একইসাথে সরাসরি এবং অনলাইনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে সিলভার স্পন্সর হিসেবে অংশ নেবে হালিমা গ্রুপ।

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে থাকবে নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। ২০৪১ সালের মধ্যে প্রযুক্তিতে সক্ষমতা প্রদর্শনে এখনকার তরুণরাই হবে ভবিষ্যত অগ্রদূত। মেলায় বিভিন্ন দেশ থেকে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী, প্রতিনিধি এবং বক্তারা অংশ নেবেন। -বিসিএস মহাসচিব মুহম্মদ মনিরুল ইসলাম

শনিবার (১৩ মার্চ) বিসিএস কার্যালয়ে হালিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম হাসান টগর এবং বিসিএস মহাসচিব মুহম্মদ মনিরুল ইসলাম ‍চুক্তিপত্র স্বাক্ষর করেন। সিলভার স্পন্সর চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর এবং পরিচালক জনাব মোশারফ হোসেন সুমন।

আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রজেক্ট, এটুআই এবং বিসিএস যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে।

থাকবে নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর আইনিউজকে বলেন, এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবনকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যেসব দেশীয় প্রতিষ্ঠান প্রযুক্তি পণ্য উৎপাদন করছে, তাদের জন্য থাকবে আলাদা জোন। তিন দিনের এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বিনামূল্যে এই প্রদর্শনীতে প্রবেশের সুযোগ থাকলেও অনলাইনে নিবন্ধন বা স্পট রেজিস্ট্রেশন করে প্রবেশ করতে হবে।

এ ব্যাপারে বিসিএস মহাসচিব মুহম্মদ মনিরুল ইসলাম আইনিউজকে বলেন, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানকে বাড়িয়ে নেওয়ার জন্য নানা সেমিনারের আয়োজন করা হবে। থাকবে নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। ২০৪১ সালের মধ্যে প্রযুক্তিতে সক্ষমতা প্রদর্শনে এখনকার তরুণরাই হবে ভবিষ্যত অগ্রদূত। মেলায় বিভিন্ন দেশ থেকে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী, প্রতিনিধি এবং বক্তারা অংশ নেবেন।

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, এবারের আয়োজনে আমরা ভিন্নতা এনেছি। ডিজিটাল ডিভাইস অ্যান্ড এক্সপোর আয়োজক হিসেবে আমরা প্রদর্শনীকে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করার সর্বোচ্চ চেষ্টা করবো। প্রদর্শনীতে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি নামকরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ উদ্ভাবন এবং ডিভাইস প্রদর্শন করবে।

মেড ইন বাংলাদেশ’ স্লোগানে যাত্রা শুরু

উল্লেখ্য- ২০১৯ সালের ১৪ অক্টোবর  দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’ শিরোনামের তথ্যপ্রযুক্তি প্রদর্শনী।

রাজধানীর বঙ্গবন্ধু্ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

আইনিউজ/এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়