ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ১৫ মার্চ ২০২১

‘রিভিউ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত’

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষামন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ মার্চ থেকে খুলে দেয়া হবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত রিভিউ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। এটাকে রিভিউ করা হতে পারে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনা সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই এটাকে রিভিউ হয়ত তারা করবেন। আর যদি করোনা নিয়ন্ত্রণে থাকে তাহলে হয়ত তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন।’

এসময় মন্ত্রীর সাথে ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এক সপ্তাহের ব্যবধানে দেশে নমুনা পরীক্ষা, নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। সম্প্রতি শনাক্তের হার ৬ শতাংশ ছাড়িয়েছে। এমন অবস্থায় দেশের সকল হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে সারা দেশে আইসিইউ বেডও প্রস্তুত রাখতে বলা হয়েছে।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

বাড়ছে সংক্রমণ, সারা দেশে আইসিইউ বেড প্রস্তুত রাখার নির্দেশ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়