নিজস্ব প্রতিবেদক
ইশরাক হোসেন অসুস্থ, দোয়া চাইলেন ফখরুল
ইশরাক হোসেন ও মির্জা ফখরুল ইসলাম
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অসুস্থ হয়ে পড়েছেন। ইশরাকের প্রেস সচিব সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, রোববার রাত থেকে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন তিনি। আপাতত বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে ইশরাক হোসেনেরসহ দলের সকল নেতাদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আমাদের তরুণ নেতা গত নির্বাচনে যিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন, স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান ইউনাইটেড হাসপাতালে ভর্তি, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে সিএমএইচ-এ ভর্তি এবং চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা সবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























