ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০, ১৫ মার্চ ২০২১

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

ফাইল ছবি

ফাইল ছবি

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। ইংরেজিতে ‘Ministry of Information and Broadcasting’।

সোমবার এ নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ এর সংশোধনে অনুমোদন দিয়েছেন।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তথ্য মন্ত্রণালয় যে কাজ করে নামে এর পুরো প্রতিফলন নেই। তথ্য মন্ত্রণালয়ের কার্যপরিধিতে তথ্য ছাড়াও একটি বড় অংশজুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমের সংক্রান্ত কার্যাবলি। তাই নামে ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করার উদ্যোগ নেয়া হয়।

এর আগে গত ১ মার্চ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, স্বাধীনতার পর তথ্য মন্ত্রণালয়ের নাম ছিল ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।’ এখন আবার সেই নামে ফিরে যাওয়ার একটি প্রস্তাব দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘সম্প্রচারের বিষয়টি এ মন্ত্রণালয়ই দেখে। এখন যেমন তথ্য মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আছে, এতে করে হচ্ছে কী, নানা রকমের জটিলতা তৈরি হচ্ছে। এক মন্ত্রণালয়ের চিঠি অন্য মন্ত্রণালয়ে চলে যাচ্ছে। আগে সম্প্রচারের বিষয়টি সীমিত ছিল, এখন সম্প্রচারের বিষয়টি ব্যাপক। টেলিভিশন-রেডিও-অনলাইনসহ নানাভাবে সম্প্রচার হচ্ছে। সে কারণে এ নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়