নিজস্ব প্রতিবেদক
এনআইডি জালিয়াতি: ইসির উপ-সচিবসহ ৫ কর্মকর্তা প্রত্যাহার
ফাইল ছবি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে শত কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টার ঘটনায় অভিযুক্ত নির্বাচন কমিশনের উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাসহ পাঁচজনকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
রোববার (১৪ মার্চ) এই প্রজ্ঞাপন জারির বিষয়টি সোমবার (১৫ মার্চ) রাতে ইসির যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন- ফরিদপুরের সাবেক জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-সচিব নওয়াবুল ইসলাম, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, কুষ্টিয়ার সদর থানা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম ও মাগুরা সদরের থানা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস।
তাদের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এছাড়া অব্যাহতি দেয়া বাকিজন হলেন- অফিস সহকারী জি এম সাদিক। তার অব্যাহতির প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসির যুগ্ম-সচিব মো কামাল উদ্দিন বিশ্বাস।
কুষ্টিয়া নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের ১১০ এনএস রোডের বাসিন্দা এমএমএ ওয়াদুদ ও তার পরিবারের আরো পাঁচ সদস্যের নাম ও তথ্য ব্যবহার করে ছয় ব্যক্তি জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরি করে শতকোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। সংবাদমাধ্যমে গত বছরের শেষের দিকে এ সংবাদ প্রকাশ হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে। পরে ঘটনা তদন্তে নামে নির্বাচন কমিশন।
তদন্তে কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের তৎকালীন কর্মরত পাঁচ কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ মেলে। এ ঘটনায় নির্বাচন কমিশন ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়।
দুই থানা সূত্রে জানা যায়, ভোটার তালিকা আইন, ২০১৯–এর ধারা ২০, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০–এর ধারা ১৭ ও ১ পেনাল কোডের ১৮৬০ সালের ধারা ৪২০, ৪৬৮ ও ১০৯ এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সালের ২৪, ৩৩ ও ৩৫ ধারায় কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়। পাশপাশি ভোটার তালিকা আইন, ২০১৯–এর ধারা ১৮, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০–এর ধারা ১৭ ও ১ পেনাল কোডের ১৮৬০ সালের ধারা ৪২০, ৪৬৮ ও ১০৯ এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সালের ২৪ ও ৩৫ ধারায় মামলা করা হয় কুমারখালী থানায়।
কুষ্টিয়া শহরের বাসিন্দা এম এম এ ওয়াদুদ ও তার পরিবারের সদস্যদের নাম ও তথ্য দিয়ে জালিয়াতির মাধ্যমে ছয় ব্যক্তির জাতীয় পরিচয়পত্র গ্রহণের অভিযোগসংক্রান্ত তদন্তে কর্মকর্তা ও কর্মচারীদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় মামলা হয়েছে।
সূত্র জানায়, ওয়াদুদ ও তার পরিবারের সদস্যদের ভুয়া এনআইডি তৈরি করে একটি চক্র ওয়াদুদের জমি বিক্রি করে দেয়। ওয়াদুদ বিষয়টি জানার পর ইসিতে অভিযোগ দিলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। এরপর তাদের বিরুদ্ধে মামলা করে দায়িত্ব থেকে অব্যাহতি দিল সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























