নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৩৪, ১৬ মার্চ ২০২১
বইমেলা: করোনা পরিস্থিতি খারাপ হলে নতুন সিদ্ধান্ত
বইমেলা। ফাইল ছবি
দেশব্যাপী আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। যদি দেশে এই পরিস্থিতি আরও খারাপ হয় তবে চলতি বছরের বইমেলা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘আগে জীবন। যদি কোভিডের সংক্রমণ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, মেলা চালানোর মতো আর সুযোগ না থাকে, সেক্ষেত্রে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতেই হবে।’
তিনি বলেন, ‘মহামারিকে আমন্ত্রণ জানানো যাবে না। সেক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে। তখন অপ্রিয় হলেও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে প্রার্থনা করছি, সংক্রমণ পরিস্থিতি যেন সে পর্যায়ে না যায়।’

মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এসব কথা জানিয়েছেন। আগামী ১৮ মার্চ বইমেলার উদ্বোধন উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
এসময় বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, যদি পরিস্থিতি খারাপ হয়, আমরা মেলায় দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করবো, তারপরও যদি পরিস্থিতি খারাপ থাকে, সেক্ষেত্রে হয়তো আমরা মেলা বন্ধ করবো।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























