ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১, ১৬ মার্চ ২০২১

বুধবার দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে

ফাইল ছবি

ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার দেশের শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম বন্ধ রাখা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।

ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ (বুধবার) শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। পরদিন থেকে আবারো নিয়ম অনুযায়ী শেয়ারবাজারে লেনদেন শুরু হবে।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আদালতসহ অন্যান্য সব প্রতিষ্ঠান ১৭ মার্চ বন্ধ থাকবে। এ উপলক্ষে বুধবার দেশব্যাপী দোকান ও মার্কেট (শপিং মল) বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দোকান মালিক সমিতিও।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়