নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩৯, ১৬ মার্চ ২০২১
৪১তম বিসিএস নিয়ে আদালতের আদেশ বিকেলে
ফাইল ছবি
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে বেশ কিছুদিন ধরেই মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না। টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চান। এজন্য এই পরীক্ষা পেছানোর দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে।
পরীক্ষা পেছানোর দাবিতে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদালত বেলা ৩টায় আদেশ দেবেন। তার আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে পিএসসির মতামত জানাতে বলেছেন আদালত।
বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে মঙ্গলবার দুপুরে রিট আবেদনটির শুনানি হয়।
রিটকারীর আইনজীবী রবিউল ইসলাম শুনানি শেষ করেছেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিএসসির মতামত জানানোর পর বেলা ৩টায় সিদ্ধান্ত জানাবেন আদালত।
চাকরিপ্রার্থীরা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও টিকা দেয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৮-১০ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটি বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন তারা।
এদিকে সোমবার (১৫ মার্চ) পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানান, সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৯ মার্চ এই পরীক্ষা নেয়া হবে।
২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে জানানো হয়। ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়ার দিন ধার্য করেছে পিএসসি। ৪১তম বিসিএসে আবেদন পড়েছিল ৪ লাখ ৭৫ হাজার।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























