ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯, ১৬ মার্চ ২০২১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মতিন করোনায় আক্রান্ত

আব্দুল মতিন খসরু

আব্দুল মতিন খসরু

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) সুপ্রিম কোর্টে তার চেম্বারের জুনিয়র আইনজীবী রবিউল আলম বদু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্যারের (আব্দুল মতিন খসরু) করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে স্যার বর্তমানে সিএমএইচ হাসপাতালে তার অন্যান্য শারীরিক পরীক্ষা করানোর জন্যে গেছেন।

এর আগে গত ১২ মার্চ আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন আব্দুল মতিন খসরু। ২ হাজার ৯৬৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন তিনি।

এর আগে আব্দুল মতিন খসরু আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মতিন, সম্পাদক কাজল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়