ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪২, ১৬ মার্চ ২০২১
আপডেট: ১৫:৫৫, ১৬ মার্চ ২০২১

করোনায় ২৪ ঘণ্টায় মারা গেলেন আরও ২৬ জন

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৭১৯ জনকে।

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫৯৭ জনে। 

মঙ্গলবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, দৈনিক শনাক্তের হার ৮.২৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.৫৩ শতাংশ। এর আগে গতকাল দৈনিক শনাক্তের হার ৯.৪৮ এ পৌঁছেছিল।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩৫২ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জনে।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়