ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ১৬ মার্চ ২০২১

১৭ মার্চ সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

জাতীয় পতাকা

জাতীয় পতাকা

বুধবার ১৭ মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ। এদিন দেশের সকল সরকারি-বেসরকারি অফিস ও ভবনে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

মঙ্গলবার (১৬ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ বুধবার সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলিত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। আগামীকাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের ১৭ মার্চ থেকে চলতি সালের ২৬ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

তবে করোনা মহামারীর কারণে মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথযাথভাবে করা সম্ভব হয়নি। সেই কারণে সরকার মুজিববর্ষের সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়