ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪০, ১৬ মার্চ ২০২১

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা

সংগৃহীত

সংগৃহীত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন স্তরের (জল, স্থল ও আকাশ) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।  

মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে র‍্যাব তিন স্তরের (জল, স্থল ও আকাশ) বিশেষ নিরাপত্তা নিশ্চিত করেছে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সদর দফতর থেকে মনিটরিং করা হবে। অনুষ্ঠানে কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাঘাত ঘটাতে চায় তাহলে তাদের বিরুদ্ধে র‍্যাব কঠোর ব্যবস্থা নেবে।

র‍্যাব ডিজি বলেন, সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি মোকাবিলা করে সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই অনুষ্ঠানকে সামনে রেখে সারাদেশে র‍্যাব নিরাপত্তা জোরদার করেছে। অনুষ্ঠান চলাকালীন ও অনুষ্ঠান শেষেও র‍্যাবের নিরাপত্তা অব্যাহত থাকবে।

র‌্যাব সদর দপ্তর কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা মনিটরিং সেল গঠন করেছে। প্রত্যেকটি ব‌্যাটা‌লিয়ন সদর দপ্তরের মনিটরিং সেলে কাজ করবে। বিমানবন্দর ও পাঁচ তারকা হোটেলসহ গুরুত্বপূর্ণ স্থানে অধিক নিরাপত্তা জোরদার করা হবে।

র‍্যাব ডিজি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের ডগ স্কোয়াড, পর্যাপ্ত রিজার্ভ ফোর্স, স্পেশাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিও করা হবে। চেকপোস্টে অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তকরণে র‍্যাবের নজরদারি থাকবে। এয়ারফোর্সের এয়ার উইং ও হেলিকপ্টার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের নজরদারিতে থাকবে। বিদেশি অতিথিদের সার্বক্ষণিক প্রটেকশন টহল প্রস্তুত থাকবে। 

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ভিভিআইপিদের হোটেল ও যেসব গুরুত্বপূর্ণ ভ্যানুতে যাতায়াত করবেন, সবগুলোতে র‍্যাবের কড়া নজরদারি থাকবে। এছাড়াও র‍্যাবের সাইবার ক্রাইম ইউনিট সর্বদা নজরদারি করবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়