নিজস্ব প্রতিবেদক
গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
শস্যচিত্রে বঙ্গবন্ধু
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেল শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। সর্ববৃহৎ শস্যচিত্র (লার্জেস্ট ক্রপ ফিল্ড মোজাইক) ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে এই প্রতিকৃতিটি। মঙ্গলবার (১৬ মার্চ) এই ঘোষণা দেয়া হয়েছে।
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে অবস্থিত শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতির আয়তন ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। এর দৈর্ঘ্য ৪০০ মিটার এবং প্রস্থ ৩০০ মিটার, যা বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র। সর্বশেষ ২০১৯ সালে চীনে তৈরি শস্যচিত্রটির আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট।
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশের কৃষিখাত ও কৃষিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য এ শিল্পকর্ম সৃষ্টির উদ্যোগ নেয়া হয়। এর অর্থায়ন করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার প্রাইভেট কোম্পানি।
ন্যাশনাল এগ্রিকেয়ার জানিয়েছিল, বঙ্গবন্ধু যেহেতু কৃষকবান্ধব নেতা ছিলেন, তাই তার জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে সম্মান জানাতেই এই শিল্পকর্মটি করা।
এর আগে, গত ২৯ জানুয়ারি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ বিশাল কর্মযজ্ঞটি উদ্বোধন করেন।
শস্যচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্রকর্মটি সার্বক্ষণিক তদারকি করছেন ন্যাশনাল অ্যাগ্রিকেয়ারের কর্মকর্তা-কর্মচারী। ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যদের নিয়ে এর লে-আউট তৈরি করা হয়। চারা লাগানোর জন্য নির্ধারিত মাঠ প্রস্তুত করা হয়। এই কাজে ১০০ বিএনসিসি সদস্যের দল অংশ নেয়। প্রতিদিন ১২০ থেকে ১৩০ জন শ্রমিক চারা রোপণের কাজ করেছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























