ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৯, ১৬ মার্চ ২০২১

‘নতুন করে লকডাউন দেয়ার চিন্তা নেই সরকারের’

গতবছরের লকডাউনের ছবি

গতবছরের লকডাউনের ছবি

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, করোনার (কোভিড-১৯) সংক্রমণ আবার বাড়লেও নতুন করে লকডাউন দেয়ার চিন্তা নেই সরকারের।

মঙ্গলবার (১৬ মার্চ)  স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়কালে তিনি এ তথ্য জানান।

ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, কঠোর লকডাউনের বিষয়ে আমাদের কোনো নির্দেশনা দেয়া হয়নি। তবে আগের যে স্বাস্থ্যবিধি ছিল, সেগুলো বেশি বেশি করে মানা, সেগুলো প্রচার করা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের নির্দেশনা দেয়া হয়েছে যে, রেস্তোরাঁ, পরিবহনে ভিড় এড়ানো, সবাইকে মাস্ক পরানো ও পর্যটন কেন্দ্রগুলোয় যেন লোকজন ভিড় না করে।

প্রসঙ্গত, গত বছর করোনার প্রকোপ বাড়তে শুরু করলে মার্চের শেষ দিকে দেশে ‘লকডাউনের’ বিধিনিষেধ শুরু হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়