ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৩, ১৭ মার্চ ২০২১

বীর শহিদদের প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতির শ্রদ্ধা

বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ। বুধবার সকালে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন মালদ্বীপের রাষ্ট্রপতি। এরপর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ‘বকুল’ গাছের চারা রোপণ করেন।

এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে মালদ্বীপের রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আজ সকালে সস্ত্রীক ঢাকায় এসে পৌঁছান মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়