নিজস্ব প্রতিবেদক
ঢামেকের আইসিইউতে আগুন: চার সদস্যের তদন্ত কমিটি গঠন
সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতর।
বুধবার (১৭ মার্চ) অধিদফতরের উপ-পরিচালক (অ্যাম্বুলেন্স) নূর হাসানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন একজন ডিএডি ও দুজন ইন্সপেক্টর।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন বলেন, ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের খবরে মোট পাঁচটি ইউনিট পাঠানো হয়। তবে প্রচণ্ড ধোয়ার কারণে আগুন নির্বাপনে বেগ পেতে হয়। ধোয়া নির্গমনে সুযোগও ছিল সীমিত। ধোয়া নির্গমন করার পর আগুন নির্বাপন করতে হয়েছে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
তিনি আরও বলেন, এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের কারণ অনুসন্ধানে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৭ মার্চ) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন করোনা রোগীর মৃত্যু হয়। মারা যাওয়া দু'জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) ও কাজী গোলাম মোস্তফা (৭৫)। আব্দুল্লাহ আল মাহমুদ ১১ নং বেডে চিকিৎসাধীন ছিলেন।
তবে তাদের মৃত্যু আগুনে পুড়ে হয়নি। গণমাধ্যমকে এমনটাই বলেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
তিনি বলেন- এ তিনজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর তাদের হাসপাতালের অন্য বিভাগে সরিয়ে নেওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























