ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ১৭ মার্চ ২০২১

রোহিঙ্গাদের দেখতে ভাসানচরে যাচ্ছে জাতিসংঘ প্রতিনিধি দল

ভাসানচর

ভাসানচর

কক্সবাজারের শরণার্থী শিবির থেকে ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের অবস্থা দেখতে আসছেন জাতিসংঘের ১৭ জনের প্রতিনিধি দল।

বুধবার (১৭ মার্চ) সকালে নৌবাহিনীর তত্ত্বাবধানে ইউএনএইচসিআর বাংলাদেশের সহকারী প্রতিনিধি ফুমিকো কাশিওয়ার নেতৃত্বে চট্টগ্রাম থেকে রওনা হয়ে দুপুরে তাদের ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, ভাসানচনে দু’দিন অবস্থান করে সেখানকার পরিবেশ-পরিস্থিতি ঘুরে দেখবেন প্রতিনিধি দলটি। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে তাদের। এর আগে ভাসানচর পরিদর্শন করেছিল মুসলিম দেশগুলোর জোট ওআইসির একটি প্রতিনিধি দল।

ভাসানচরে জাতিসংঘের প্রতিনিধি দল আসার বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপ-প্রকল্পের পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির। তিনি বলেন, আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে প্রতিনিধি দলটিতে কারা থাকছেন, সেটি এখন বলা যাচ্ছে না। দলটির রোহিঙ্গাদের সঙ্গে দেখার করা কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মোহাম্মাদ দেলোয়ার হোসেন বলেন, ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তর ও সেখানে তাদের মানবিক সহায়তা দেয়ার বিষয়টি নিয়ে জাতিসংঘের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছিল। এরই অংশ হিসেবে বুধবার (১৭ মার্চ) তাদের সেখানে যাওয়ার কথা রয়েছে।

নোয়াখালীর ভাসানচর থানার ওসি মো. মাহে আলম জানান, জাতিসংঘের ১৭ জনের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম থেকে দুপুরে ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে। প্রতিনিধি দলটি ভাসানচরে দুইদিন অবস্থান করে সেখানকার পরিবেশ, পরিস্থিতি ঘুরে দেখে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকে কথা রয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে পাঁচ দফায় ভাসানচরে গেছেন মোট ১৩ হাজার ৭২৩ রোহিঙ্গা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়