নিজস্ব প্রতিবেদক
ঢামেকের আইসিইউতে আগুন: যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ইলেকট্রিক স্পার্ক থেকে হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১৭ মার্চ) দুপুরে মহাখালীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি বলেন, যারা মারা গেছেন তারা আগুনে নয়, ভেন্টিলেটর পরিবর্তনে দুর্ঘটনার শিকার হয়েছেন।
বুধবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন আইসিইউতে থাকা যত রোগী ছিলেন সবাইকে সরিয়ে ফেলা হয়।
তাদেরকে পুরোনো বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনের সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক মাসে প্রায় ২০ লাখ মানুষ চট্টগ্রাম অঞ্চল ভ্রমণ করেছেন, যাদের বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানেনি। এছাড়াও বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।
সবাইকে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা বেশি বেড়ে গেলে নিয়ন্ত্রণ করা যাবে না। হাসপাতালে সকলকে চিকিৎসা দেওয়াও সম্ভব হবে না।
তিনি বলেছেন, টিকা নিলেই করোনা মুক্ত হওয়া যাবে না। তাই করোনার উৎপত্তিতে নজর দিতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























