ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ১৭ মার্চ ২০২১

বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সম্মানে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত সরকার।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে গিয়ে এ তথ্য জানান ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি পাবে পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ দু'দিনের সফরে বাংলাদেশে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তিনি বাংলাদেশের তিনটি আয়োজনে অংশ নেবেন বলে জানা গেছে। করোনা মহামারির মধ্যে এটাই তার প্রথম বিদেশ সফর।

এর আগে ২০১৫ সালে শেষবার বাংলাদেশ সফর করেন মোদি। তার এবারের সফরে ২৬ মার্চ বিকেলে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশ নেবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ারও কথা রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়