নিজস্ব প্রতিবেদক
দেশে করোনার ‘নতুন ধরনের’ ১০ রোগী শনাক্ত
করোনাভাইরাস। ফাইল ছবি
দেশে করোনার ‘নতুন ধরনের’ ১০ রোগী শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বুধবার (১৭ মার্চ) এই তথ্যটি জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা প্রতিনিয়ত করোনার নতুন স্ট্রেইন (ধরন) নিয়ে গবেষণা করছেন এবং এ পর্যন্ত ১০ জনকে পেয়েছেন। তারা ইউরোপ থেকে আগত।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আমরা তাদের পর্যবেক্ষণে রেখেছি। তাদের আলাদা রাখা হয়েছে। এয়ারপোর্টে স্ক্রিনিং জোরদার করা হচ্ছে, হোটেলে কোয়ারেন্টাইন মানতে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপ থেকে আগত প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন স্ট্রেইন কোথাও ছড়ায়নি, নিয়ন্ত্রণে আছে।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে, পর্যটন কেন্দ্রে ভিড়, বিয়ে, ওয়াজ মাহফিল হচ্ছে স্বাস্থ্যবিধি ছাড়া। গণপরিবহন, রেস্তোরাঁ, পর্যটনে ভিড় কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক মাসে প্রায় ২০ লাখ মানুষ চট্টগ্রাম অঞ্চল ভ্রমণ করেছেন, যাদের বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানেনি। এছাড়াও বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।
সবাইকে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা বেশি বেড়ে গেলে নিয়ন্ত্রণ করা যাবে না। হাসপাতালে সকলকে চিকিৎসা দেওয়াও সম্ভব হবে না।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























