নিজস্ব প্রতিবেদক
রুহুল কবির রিজভী করোনায় আক্রান্ত
রুহুল কবির রিজভী
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৭ মার্চ) রুহুল কবির রিজভী নিজেই এ তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রিজভী জানান, গত তিন-চার দিন ধরেই তার জ্বর ছিল। এর মধ্যে বুধবার হাসপাতালে সিটি স্ক্যানের জন্য গেলে সেখানে করোনা টেস্টেরও নমুনা দেয়া হয়। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, এখনও তার শরীরে প্রচণ্ড জ্বর। মুখে রুচি নেই। এছাড়া অন্য কোনো লক্ষণ নেই।
সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রিজভী।
বাংলাদেশে করোনা পরিস্থিতি
দেশে একদিনে ২৪ হাজার ২৭৫ টি নমুনা পরীক্ষা করে ১৮৬৫ জনের শরীরে করোনা উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১১ জন এবং সুস্থ হয়েছেন ১৫১০ জন।
দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬০৮ জনে। সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জনে।
বিশ্বে করোনা পরিস্থিতি
বিশ্বে এখন পর্যন্ত ১২ কোটি ১৪ লাখ ৮২ হাজার ৫৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে মারা গেছেন ২৬ লাখ ৮৫ হাজার ২৯১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৭৯ লাখ ২৩ হাজার ৩৯৫ জন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























