ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ১৭ মার্চ ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব পাবলিক পরীক্ষা বন্ধ রাখার সুপারিশ

স্বাস্থ্য অধিদফতর

স্বাস্থ্য অধিদফতর

দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাসহ সব পাবলিক পরীক্ষা (বিসিএস, এসএসসি, এইচএসসি, মাদরাসা, দাখিলসহ অন্যান্য) বন্ধ রাখার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে ‘কোভিড-১৯ প্রতিরোধ ও বর্তমানে করণীয়’ সম্পর্কে একটি সভায় ১২টি প্রস্তাব গৃহীত হয়। যা মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে।

প্রস্তাবগুলো হলো-

১. সম্ভব হলে কমপ্লিট লকডাউনে যেতে হবে, সম্ভব না হলে ইকোনমিক ব্যালান্স রেখে যেকোনো জনসমাগম বন্ধ করতে হবে।

২. কাঁচাবাজার, পাবলিক ট্রান্সপোর্ট, শপিংমল, মসজিদ, রাজনৈতিক সমাগম, ভোট অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, পবিত্র রমজান মাসের ইফতার মাহফিল ইত্যাদি অনুষ্ঠান সীমিত করতে হবে।

৩. শিক্ষাপ্রতিষ্ঠান যেগুলো বন্ধ আছে সেগুলো বন্ধ রাখতে হবে। অন্য কার্যক্রম সীমিত রাখতে হবে।

৪. যেকোনো পাবলিক পরীক্ষা (বিসিএস, এসএসসি, এইচএসসি, মাদ্রাসা, দাখিলসহ অন্যান্য) বন্ধ রাখতে হবে।

৫. কোভিড পজিটিভ রোগীদের আইসোলেশন জোরদার করা।

৬. যারা রোগীদের সংস্পর্শে আসবে তাদের কঠোর কোয়ারেন্টিনে রাখা।

৭. বিদেশ থেকে বা প্রবাসী যারা আসবেন তাদের ১৪ দিনের কঠোর কেয়ারেন্টিনে রাখা এবং এ ব্যাপারে সামরিক বাহিনীর সহায়তা নেয়া।

৮. আগামী ঈদের ছুটি কমিয়ে আনা।

৯. স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আইন প্রয়োজনে জোরদার করা।

১০. পোর্ট অব এন্ট্রিতে জনবল বাড়ানো, মনিটরিং জোরদার করা।

১১. সব ধরনের সভা ভার্চ্যুয়াল করা।

১২. পর্যটন এলাকায় চলাচল সীমিত করা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়