নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপক্ষীয় বৈঠক, ৪ সমঝোতা স্মারক সই
মালদ্বীপের রাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম মুহামেদ সলিহে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহামেদ সলিহের বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহামেদ সলিহ প্রধানমন্ত্রী কার্যালয়ে আসলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের প্রধান কিছু সময় একান্ত বৈঠক করেন। পরে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
এসময় তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সহযোগিতার লক্ষ্যে ৪টি সমঝোতা স্মারক সই হয়। দুপুর পৌনে ১টায় প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
এরমধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য যৌথ কমিশনের বিষয়ে একটি সমঝোতা স্মারক ছিল। তাতে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ। দ্বিপক্ষীয় ফরেন অফিস কনসাল্টিংয়ের জন্য সমঝোতা স্মারক সই হয়। এতে দুই দেশের পররাষ্ট্র সচিব স্বাক্ষর করেন।
মৎস্য ও পেলেজিক ফিশিংয়ের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এতে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী স্বাক্ষর করেন। পাশাপাশি ২০২২-২০২৫ পর্যন্ত সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই হয়। এতে বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান ও ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ সই করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























