নিজস্ব প্রতিবেদক
মওদুদের মরদেহ আসছে সন্ধ্যায়, শুক্রবার পারিবারিক কবরস্থানে দাফন
ব্যারিস্টার মওদুদ আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এসে দেশে পৌঁছবে। শুক্রবার নোয়াখালীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মওদুদ আহমদের একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। বৃহস্পতিবার সিঙ্গাপুর সময় ৩টা ৫০ মিনিটের ফ্লাইটে মরদেহের কফিন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সন্ধ্যার দিকে মরদেহ বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
বিমানবন্দর থেকে মরদেহ গুলশানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হবে। পরদিন শুক্রবার ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে সকাল ১০টায় প্রথম এবং সকাল ১১টায় নয়াপল্টনে দ্বিতীয় জানাজা হবে।
সুজন আরো বলেন, ঢাকায় আনুষ্ঠানিকতা শেষে মওদুদ আহমদের কফিন হেলিকপ্টার যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজার পর বসুরহাটেও জানাজা হবে। পরে নিজের বাড়ির আঙিনায় আরো একটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তার লাশ দাফন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মারা যান ব্যারিস্টার মওদুদ আহমেদ। গত ২ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন মওদুদ। এরপর ১০ মার্চ সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৪০ সালের ২৪ মে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন মওদুদ আহমদ। তার বাবা মাওলানা মমতাজ উদ্দিন আহমদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে চতুর্থ মওদুদ। মওদুদ আহমদ পল্লীকবি জসীমউদ্দীনের জামাতা।
ব্যারিস্টার মওদুদ আহমদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক উপ-রাষ্ট্রপতি। তিনি বিএনপি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ৪ দলীয় জোট সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























