নিজস্ব প্রতিবেদক
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বসেছেন পৌনে পাঁচ লাখ চাকরিপ্রার্থী
মহামারি করোনাভাইরাসের নতুন ঢেউয়ের ঝুঁকি নিয়েই দেশে শুরু হয়েছে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষায় বসেছেন পৌনে পাঁচ লাখ চাকরি প্রার্থী। আজ শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বিসিএসে প্রায় পৌনে পাঁচ লাখ প্রার্থী আবেদন করেছেন। পরীক্ষায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ জন্য পরীক্ষার্থীদের প্রতি আগেভাগে নির্দেশনা ছিল হাতে সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার।
কঠোর স্বাস্থ্যবিধি এবং পাঁচ স্তরের নিরাপত্তা পরীক্ষণ শেষ করেই কেন্দ্রে প্রবেশ করেছেন পরীক্ষার্থীরা।
সকাল ১০টায় পরীক্ষা শুরুর হলেও সকাল ৬টার পরই পরীক্ষার্থীরা বাসা থেকে বের হয়েছেন। আবার সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে ঢুকতে হয়েছে তাদের। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।
সকাল ১০টায় রাজধানীসহ দেশের ৮টি বিভাগীয় শহরে ৩৫৯টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এ পরীক্ষা। দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
এর আগে ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছিল। তবে হাইকোর্ট রিট খারিজ করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার জন্য পিএসসিকে নির্দেশ দিয়েছেন।
এদিকে পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে সরকার। একই সাথে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কন্ট্রোল রুমের জন্য আরো ১০ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে জানানো হয়। ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়ার দিন ধার্য করেছে পিএসসি। ৪১তম বিসিএসে আবেদন পড়েছিল ৪ লাখ ৭৫ হাজার।
৪১তম বিসিএসের মাধ্যমে সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে শিক্ষা ক্যাডারে। এতে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেওয়া হবে।
শিক্ষার পরে বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পুলিশে ১০০ জন, বিসিএস স্বাস্থ্যে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেওয়া হবে। পররাষ্ট্রে ২৫ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, আনসারে ২৩ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক হিসেবে ৮ জন নেওয়া হবে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে ৩ জনকে নেওয়া হবে। তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন।
সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ২ জন, বিসিএস মৎস্যে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) হিসেবে ১৫ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ দেওয়া হবে।
আইনউজ/এইচকে
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























