আইনিউজ ডেস্ক
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় বৈঠক শুরু
বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রতিনিধিদলের সদস্যদের আনুষ্ঠানিক বৈঠক শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
আনুষ্ঠানিক বৈঠক শুরুর পূর্বে দুই নেতা একান্তে কিছু সময় অতিবাহিত করেন।
এর আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা টাইগার গেটে রাজাপাকসেকে স্বাগত জানান।
বৈঠকে শেষে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে রাজাপাকসে শুক্রবার সকালে দু’দিনের সফরে ঢাকা পৌঁছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























