আইনিউজ ডেস্ক
আপডেট: ০০:২০, ২১ মার্চ ২০২১
ভারত-পাকিস্তানের চেয়ে ‘সুখী’ বাংলাদেশ
সংগৃহীত ছবি
জাতিসংঘের টেকসই উন্নয়ন নেটওয়ার্কের করা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এবার বাংলাদেশের উন্নতি হয়েছে। ১০৮তম স্থান থেকে ২০২১ সালের ‘হ্যাপিনেস র্যাংকিংয়ে’ বাংলাদেশের অবস্থান ১০১তম।
গড় আয়ু বিবেচনায় সুখী দেশের তালিকায়ও বাংলাদেশের এবার উন্নতি হয়েছে, ৬৮তম।
এই তালিকায় সবার উপরে ফিনল্যান্ড। দেশটি দুটি ক্যাটাগরিতেই শীর্ষে। বাংলাদেশের প্রতিবেশি ভারতের অবস্থান ১৩৯ নম্বরে। পাকিস্তান ১০৫তম, চীন ৮৪তম।
১৪৯টি দেশ নিয়ে করা এই তালিকায় এবছর কভিড পরিস্থিতিতে দুটি বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। প্রথমত বৈশ্বিক মহামারী জীবনের ওপর কেমন প্রভাব ফেলেছে, দ্বিতীয়ত বিভিন্ন দেশের সরকার কীভাবে এটি মোকাবিলা করছে।
ফিনল্যান্ডের পরে তালিকায় থাকা দেশগুলো ডেনমার্ক, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, জার্মানি এবং নরওয়ে।
সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান (১৪৯), তারপর জিম্বাবুয়ে (১৪৮), রুয়ান্ডা (১৪৭), বতসোয়ানা (১৪৬)।
ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র তালিকার ১৯তম স্থানে।
এবারের প্রতিবেদনের সহ-সম্পাদক অধ্যাপক জেফরি সাচস বলেন, ‘আমাদের দ্রুত কভিড-১৯ পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে। এই মহামারী আমাদের বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের হুমকির কথা মনে করিয়ে দিয়েছে। যার বিরুদ্ধে দ্রুত একজোট হয়ে কাজ করতে হবে।’
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























