ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১, ২০ মার্চ ২০২১

সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

মো. জিল্লুর রহমান

মো. জিল্লুর রহমান

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের এইদিনে বার্ধক্যজনিত কারণে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেন জিল্লুর রহমান। ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের এ সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন মো. জিল্লুর রহমান। তিনি পাঁচটি পৃথক মেয়াদে ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

জিল্লুর রহমান ওয়ান ইলেভেনের সময় দলকে ঐক্যবদ্ধ রাখতে দক্ষতার পরিচয় দেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি আইন জারি হলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেফতার হন। তখন দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

জিল্লুর রহমানের সহধর্মিণী মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী বেগম আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়