নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫৭, ২০ মার্চ ২০২১
করোনায় আক্রান্ত ডিজিসহ স্বাস্থ্য অধিদফতরের কয়েকজন
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. খুরশীদ আলমসহ অন্তত পাঁচজন কর্মকর্তা-কর্মচারী।
স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক ও মিডিয়া সেলের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম ও অধিদফতরের লাইন ডিরেক্টর মিজানুর রহমানসহ চার থেকে পাঁচজন আক্রান্ত হয়েছেন। তারা সবাই ভালো আছেন, কারও মধ্যে জটিল কোনো লক্ষণ বা উপসর্গ নেই।
এমআইএস পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, করোনা উপসর্গ দেখা দিলে আমি ও ডিজি মহোদয় নমুনা পরীক্ষা করাই। দুই দিন আগে নমুনা পজিটিভ আসে। এই মুহূর্তে আমরা দুইজনই নিজ নিজ বাসায় অবস্থান করছি। এখনও সুস্থ আছি। দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থনা করি।
জানা গেছে, গত ১৭ মার্চ ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদফতরের অনেকেই। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যের ডিজি আবুল বাশার খুরশীদ আলম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাসহ স্বাস্থ্য অধিদফতরের অন্তত ২০ জন কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























