নিজস্ব প্রতিবেদক
করোনা কাড়ল বিএনপি নেতা রুহুল আলম চৌধুরীর প্রাণ
রুহুল আলম চৌধুরী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী মারা গেছেন।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শনিবার বেলা সোয়া ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বাদ আসর জানাজা শেষে বনানী সেনা কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান শায়রুল।
জানা গেছে, গত ১০ মার্চ বুধবার জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হন রুহুল আলম চৌধুরী। সেখানে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ১৩ মার্চ আইসিইউতে নেওয়া হয়। পরদিন লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























