ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১০, ২০ মার্চ ২০২১
আপডেট: ১৭:২৩, ২০ মার্চ ২০২১

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৮৬৮, মৃত্যু ২৬

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৮৬৮ জনকে। 

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬৬৮ জনে। 

শনিবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৯ দশমিক চার শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৭৭ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ২৪ হাজার ৭১৮ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়