নিজস্ব প্রতিবেদক
শনিবার করোনার টিকা নিলেন ৭২৯২৩ জন
সেরামের ভ্যাকসিন
করোনার টিকাদান কার্যক্রমে শনিবার টিকা নিয়েছেন ৭২ হাজার ৯২৩ জন টিকা নিয়েছেন। এতে মোট টিকা গ্রহীতার সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়েছে।
শনিবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শনিবার টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় ১৯ হাজার ৪৩২ জন, ময়মনসিংহে চার হাজার সাত জন, চট্টগ্রামে ১৪ হাজার ১৯৫ জন, রাজশাহীতে ১১ হাজার ১৮২ জন, রংপুরে আট হাজার ৫৬৬ জন, খুলনায় সাত হাজার ৯০৬ জন, বরিশালে চার হাজার ৩৪১ জন, আর সিলেটে তিন হাজার ২৯৪ জন।
টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪৭ লাখ ৬০ হাজার ৭৪৭ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ২৯ লাখ ৯৬ হাজার ৫১১ জন এবং নারী ১৭ লাখ ৬৪ হাজার ২৩৬ জন। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬১ লাখ ১৫ হাজার ৫৫২ জন।
দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে এই কার্যক্রম চলে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























