ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৫, ২১ মার্চ ২০২১
আপডেট: ১২:২৭, ২১ মার্চ ২০২১

সারাদেশে মাস্ক সচেতনতায় মাঠে পুলিশ

সারাদেশে ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানা নিয়ে বিশেষ কর্মসূচি শুরু করেছে পুলিশ।

রোববার (২১ মার্চ) দেশব্যাপী এ কর্মসূচি করছে পুলিশ। এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ মার্চ) মার্চ) করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জানিয়েছিলেন।

উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ শুরুর পর থেকেই পুলিশ সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে চলার উপদেশ, মাস্ক পরার উপকারিতা ইত্যাদি নিয়ে কাজ করে আসছেন। এ পর্যন্ত পুলিশের ৮৭ জন সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ২০ হাজারের অধিক সদস্য।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়